০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আল্লামা বায়মপুরীর কবর থেকে চতুর্থ বারের মতো অলৌকিক ঘটনা “বের হচ্ছে সুগন্ধি”

  • Update Time : ০৫:৫০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কানাইঘাট দারুল উলূম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা শায়খ মুশাহিদ আহমদ বায়মপুরী (রহ.) এর কবর থেকে সুগন্ধি ছড়াচ্ছে বলে দাবী করছেন তার অনুসারীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা প্রাঙ্গনে ভীড় করতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। অনেকেই দূর দুরান্ত থেকেও ছুটে আসছেন। আর সেখান থেকে সুগন্ধি অনুভুত হচ্ছে বলে জানিয়েছেন তারা।

জানা যায়, কানাইঘাট উপজেলা সদরে অবস্থিত দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা প্রাঙ্গনে মাওলানা মুশাহিদ বায়মপুরী (রহ.) কবর রয়েছে। তিনি ১৯৭১ সালের ৭ ফেব্রুয়ারি মারা যান। সেই হিসেবে তার মৃত্যুর ৫০ বছর পেরিয়েছে। এ সময়ের মধ্যে আরও তিন বার তার কবর থেকে সুগন্ধ বেরিয়েছে; এটি অলৌকিক ঘটনা বলেও মনে করেন এলাকার জনসাধারণ।

মাদ্রাসার শিক্ষক ক্বারী হারুনুর রশীদ চতুলী বলেন, বুধবার মাগরিবের নামাজের পর ছাত্ররা কবর জিয়ারতে গেলে সুগন্ধ অনুভব করেন। পরে তারা আমাদের খবর দিলে আমরাও তার বাস্তব প্রমাণ পাই। এ নিয়ে চতুর্থ বারের মতো এ আলেমের কবর থেকে সুগন্ধ বের হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মৃত্যুর দিন দাফনের পর একবার, দাফনের তিনমাস পর একবার এবং ২০১২ সালে একবার কবর থেকে সুগন্ধ বের হয়।। আল্লাহ তাকে জান্নাত দান করুন।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আল্লামা বায়মপুরীর কবর থেকে চতুর্থ বারের মতো অলৌকিক ঘটনা “বের হচ্ছে সুগন্ধি”

Update Time : ০৫:৫০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০