আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল ১৫ জানুয়ারি
- Update Time : ০২:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১১তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১৫ জানুয়ারি, ২০১৯ মঙ্গলবার সিলেটের জকিগঞ্জস্থ ফুলতলী ছাহেব বাড়িতে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিল সফল করার লক্ষে মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা ২১ ডিসেম্বর শুত্রবার বাদ জুম’আ সিলেট নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র স্থায়ী কমিটির সদস্য আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঈসালে সাওয়াব মাহফিল সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য ছাহেবজাদা হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহ সাংগঠনিক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু জাফর নুমান, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, ইকড়ছই আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছমির উদ্দিন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ শেখ মকন মিয়া, বুরাইয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, স্কুল অবএক্সেলেন্স-এর ভাইস প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা কাজী হাসান আলী, পাঠাগার সম্পাদক মাওলানা নজীর আহমদ হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী, সহ সভাপতি দুলাল আহমদ, সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সহ সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, বিশ্বনাথ আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, রাখালগঞ্জ সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেহাব উদ্দিন, ছাতক জালালিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, আনজুমানে আল ইসলাহর সিলেট মহানগর সভাপতি আলহাজ্জ মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, হবিগঞ্জ জেলা সহ সভাপতি মাস্টার আহমদ আলী, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইমাদ উদ্দিন নাসিরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, হাজী নওয়াব আলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্জ বশির মিয়া ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অফিস সম্পাদক মাওলানা জিল্লুর রহমান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য হাফিয মাওলানা মনজুর আহমদ, মাওলানা আজিজুর রহমান, মো. নুরুল ইসলাম চৌধুরী, মাওলানা জইন উদ্দিন, জেদ্দা আল ইসলাহর সভাপতি মাওলানা শামসুল ইসলাম, লতিফিয়া কারী সোসাইটির মাওলানা মনির উদ্দিন, মাওলানা মুজাহিদ উদ্দিন, মাস্টার আব্দুল করিম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মুহিত রাসেল, কেন্দ্রীয় সদস্য এনাম উদ্দিন, সুলতান আহমদ, সিলেট মহানগরী সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, হবিগঞ্জ জেলা সভাপতি মোবাশ্বির হোসাইন চৌধুরী, ঢাকা মহানগর সভাপতি মুজিবুর রহমান, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আব্দুল কাদির আল হাসান, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সভাপতি মাসরুর হাসান জাফরী, সাধারণ সম্পাদক কামাল হুসাইন নাজিম প্রমুখ। বিজ্ঞপ্তি





























