১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আলেমদের হিসাব-নিকাশ পর্দার আড়ালে হবে! একটি ভিত্তিহীন কথা : শাহ মমশাদ আহমদ

  • Update Time : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

“হাশরের মাঠে আলেমদের বিচার পর্দার আড়ালে হবে’
সাধারণ মানুষের মুখে মুখে কথাটি বেশি প্রচলিত, এমনকি অনেক বাজারী বক্তাদের ও কথাটি বলতে শুনা যায়, কথাটি সম্পুর্ন বানোয়াট ও ভিত্তিহীন। অথচ বিশুদ্ধ হাদীসের আলোকে প্রমানিত, আলেমদের বিচার ও প্রকাশ্যে হবে।
প্রিয় নবী সঃ বলেন, তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে যে জ্ঞান অর্জন ও বিতরণ করেছে এবং কুরআন অধ্যয়ন করেছে। তখন তাকে হাযির করা হবে। আল্লাহ তাআলা তার প্রদত্ত নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তা চিনতে পারবে (এবং যথারীতি তার স্বীকারোক্তিও করবে) তখন আল্লাহ তাআলা বলবেন, এত (বড় নিয়ামত পেয়ে বিনিময়ে) তুমি কি করলে? জবাবে সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি এবং তা শিক্ষা দিয়েছি এবং আপনারই (সন্তুষ্টি লাভের) উদ্দেশ্যে কুরআন অধ্যয়ন করেছি।
জবাবে আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি তো জ্ঞান অর্জন করেছিলে এজন্যে যাতে লোকে তোমাকে জ্ঞানী বলে। কুরআন তিলাওয়াত করেছিলে এ জন্যে যাতে লোকে বলে সে একজন ক্বারী। তা বলা হয়েছে। তারপর আদেশ দেওয়া হবে এবং তাকেও উপুড় করে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (সহিহ মুসলিম, সুনানে তিরমিযী) এই হাদিস থেকে স্পষ্ট বুঝা যায় যে, আলেমের হিসাব নিকাশও প্রকাশ্যেই হবে। আল্লাহ পাক উলামায়ে কেরামের বিশাল মর্যাদা দিয়েছেন, তাতে সন্দেই নেই।

আল্লাহ বলেন, সমস্ত বান্দাদের মধ্যে আলেমগণ আল্লাহ কে অধিক ভয় করেন। রাসুলুল্লাহ সঃ বলেন, আলেমগণ নবী গনের উত্তরসুরী। কাজেই ভিত্তিহীন কথা দিয়ে আলেমদের মর্যাদা বর্ননার কোন প্রয়োজন নেই। মনগড়া ভিত্তিহীন কথা বলা থেকে আমাদের সকলের বিরত থাকা উচিৎ।
আল্লাহ তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আলেমদের হিসাব-নিকাশ পর্দার আড়ালে হবে! একটি ভিত্তিহীন কথা : শাহ মমশাদ আহমদ

Update Time : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১