১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
- Update Time : ০৩:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রিয়দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নাবিল ওই এলাকার ফরাজি বাড়ির মো. মুরাদের বড় ছেলে এবং বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিন বলেন, নাবিল বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গেলে তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















