আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ট্রফি পরিদর্শন করানো হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে
- Update Time : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও ক্লাবের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা দুলদুল বারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টিত ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ” আরাফাত রহমান গোল্ডকাপ ট্রফি “১৭ এপ্রিল সোমবার রাত ১০ ঘটিকায় বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর গুলশানস্থ কার্যালয়ে পরিদর্শন করানো হয়।ট্রফি পরিদর্শন করে বেগম জিয়া সন্তোষ প্রকাশ করেন এবং টুর্ণামেন্টের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান,যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন,সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক,আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা সাবেক কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হান, ক্রীড়া সংগঠক মেজবা উদ্দীন মেজু প্রমুখ।





























