০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আরও কঠোর হচ্ছে সরকার, মাস্ক না পরলে জরিমানা করতে পারবে পুলিশ

  • Update Time : ০৪:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: করোনার  সংক্রমণ নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বাসার বাইরে কেউ মাস্ক না পরলে পুলিশ জরিমানা করতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার সচিবালয়ে করোনা পরিস্থিতিতে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে সঠিকভাবে এনফোর্স করতে পুলিশকে ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে, যাতে করে যারা মাস্ক পরবে না তাদের জরিমানা করতে পারে। এজন্য অধ্যাদেশ লাগবে। আলোচনা হয়েছে, আমরা সেদিকেও যাব।’ করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালু হয়েছে। দেশের আশি ভাগ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে টিকা দেওয়ার পরও সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর। সুত্র: যুগান্তর

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আরও কঠোর হচ্ছে সরকার, মাস্ক না পরলে জরিমানা করতে পারবে পুলিশ

Update Time : ০৪:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১