০১:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমীরে মজলিসের ইন্তেকালে সুনামগঞ্জে খেলাফত মজলিসের শোক

  • Update Time : ০২:১৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

খেলাফত মজলিসের নবনির্বাচিত আমীর অধ্যাপক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী (৭এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় ইফতার গ্রহণ মূহুর্তে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংগঠনের নারায়নগঞ্জ মহানগরী আয়োজিত রমজান ও তাক্বওয়া শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান মেহমানের আলোচনা রাখেন তিনি। ইফতার গ্রহণের মুহুর্তে স্ট্রোক করেন। এর কিছুক্ষণ পরই তিনি ইহলোকের সফর সমাপ্ত করেন। খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা জুবায়ের আহমদ চৌধুরী এদেশের একজন কিংবদন্তি আলেম। তিনি একাধারে জাতীয় মানের স্কলার, শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনীতিবিদ। তাঁর এমন আকস্মিক চলে যাওয়াতে একটা আচমকা ধাক্কা লাগলো খেলাফত মজলিসসহ ইসলামী ঘরানার রাজনীতিতে। আমীরে মজলিসের ইন্তেকালে সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন ও সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আমীরে মজলিসের ইন্তেকালে সুনামগঞ্জে খেলাফত মজলিসের শোক

Update Time : ০২:১৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩