০২:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমি শেখ হাসিনা, বিজয় দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি’
- Update Time : ০২:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিওবার্তায় মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার কারণে সঠিক স্বাস্থ্য নির্দেশনা মেনে দিবসটি উদযাপনের আহ্বান জানিয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে ৪৫ সেকেন্ডের একটি অডিওবার্তা পাঠানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’





























