০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি ভালবাসি : শেখ রিপন
- Update Time : ০২:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আমি ভালবাসি ধনী-নির্ধন
সকলকে তার চেয়ে ভালবাসি
নিসর্গ লোক,
আমি ভালবাসি পিতা- মাতা ও সকল
আত্মীয় স্বজনকে।
ভালবাসি সুন্দর অসুন্দর সকল
মানুষকে আর ভালবাসি মানুষের
সুন্দর ও উন্নত জীবনকে,
আমি ভালবাসি পাড়ার প্রতিবেশী
লোকজনকে আর ভালবাসি বাংলার
কেঠে খাওয়া কৃষক-শ্রমিক অতি
সাধারণ মানুষকে।
আমি ভালবাসি যেথাই নেই কোন হিংসা
হানাহানি ও সুন্দর সমাজকে আর
ভালবাসি কবির কবিতা বই পড়া
লেখালেখি,
ভালবাসি মনের মানুষকে ভালবাসি তার
সাথে কথা বলতে।
ভালবাসি নদী ও দেশকে কারণ আমাদের
দেশ নদী মাতৃক দেশ,
ভালবাসি মানুষে মানুষে ভালবাসর সম্প্রীতি
আর ভালবাসি সবুজ-শ্যামল বাংলার সুন্দর
মুখ।
ভালবাসি তাদেরকে যাদের রক্তের বিনিময়ে
অর্জিত স্বাধীনতা ও দেশ,
ভালবাসি মুক্তিযুদ্ধে ও মাতৃভাষার জন্য
যারা প্রাণ দিয়েছেন তাদেরকে।
কবি: গ্রাম কাতিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ, মোবাঃ ০১৭৪৯-৯২৮৬৪৭



















