০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমি নিশ্চিত নই কাতারের পরের বিশ্বকাপ খেলবো কি না: নেইমার

  • Update Time : ১২:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: বয়সের কোটায় সবে ত্রিশে পা রেখেছেন নেইমার। কম করে হলেও ২০২৬ বিশ্বকাপে তাকে দেখতে চাওয়া মোটেও বাড়াবাড়ি নয়। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিশ্চিত নন, কাতারের পরের বিশ্বকাপে তিনি খেলবেন কি না। গ্লোবোকে নেইমার বলেছেন, ‘এটাই আমার শেষ ভেবে খেলবো। আমি আমার বাবার সঙ্গে কথা বলি, সবসময় আমরা কথা বলি, প্রত্যেক ম্যাচ এমনভাবে খেলি যেন এটাই শেষ। কারণ আপনি জানেন না কাল কী হবে। ’ কাতার বিশ্বকাপের পর পদত্যাগের ঘোষণা আগেই দিয়ে রেখেছেন প্রধান কোচ তিতে। তার পরে কে ডাগআউটের দায়িত্ব নেবেন চূড়ান্ত হয়নি। নেইমার বললেন, ‘আমি নিশ্চয়তা দিতে পারি না যে আমি আরেকটি (বিশ্ব) কাপ খেলবো। আমি সত্যি বলছি, একদমই জানি না। আমি এটা খেলবো এমনভাবে যেন এটাই শেষ। হয়তো আমি আরেকটা খেলবো, হয়তো বা না। এটা নির্ভর করে। কোচিংয়ে পরিবর্তন আসতে যাচ্ছে এবং আমি জানি না ওই কোচ আমাকে পছন্দ করবে কি না। ’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আমি নিশ্চিত নই কাতারের পরের বিশ্বকাপ খেলবো কি না: নেইমার

Update Time : ১২:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২