আমিতো এসেছি বাংলায়
- Update Time : ০৩:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শেখ রিপন
আমিতো এসেছি বাংলায় বাংলা আমার মাতৃভাষা,
আমিতো এসেছি ১৯৫২ ২১ শে ফেব্রুয়ারী থেকে,
আমিতো এসেছি ১৯৭১ সাল থেকে বাংলাদেশ পরিচয় নিয়ে, আমিতো এসেছি বিশ্বের ৬ষ্ঠতম ভাষা বাংলা ভাষা হয়ে, আমিতো এসেছি সেই বাংলায় যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত (কক্সবাজার), আমিতো এসেছি সেই বাংলায় একমাত্র ভাষার জন্য প্রাণ দিয়েছি আমরাই,
আমিতো এসেছি সেই বাংলায় পাহাড় পর্বত সবুজ-শ্যামলে প্রাকৃতিক সম্পদে ভরপুর, আমিতো এসেছি অগ্নিঝরা ৭ ই মর্াচ থেকে আমিতো এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে,
আমিতো এসেছি সেই বাংলায় যেখানে রয়েছে ৩০লক্ষ প্রাণের বিনিময়ে কেনা স্বাধীনতার ইতিহাস,
আমিতো এসেছি সেই বাংলায় যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় লোনাপানির বনাঞ্চল (সুন্দরবন), আমিতো এসেছি সেই বাংলায় যেখানে রয়েছেন সাম্য, দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম, আমিতো এসেছি বাংলায় কথা বলি বাংলা গায় বাংলায়, আমিতো এসেছি রক্তে অর্জিত স্মরণীয় সোনালী ভূমি প্রশংসিত গণ-তান্ত্রিক চির- সবুজ পবিত্র বাস-ভূমি থেকে,
আমিতো এসেছি সৌন্দর্য্যের লীলাভূমি বাংলায়,
কবি: গ্রাম কাতিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ
মোবা: 01749-928647



















