আমার ইচ্ছা : মোঃ শায়খুল ইসলাম তামিম
- Update Time : ০৯:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আমার ইচ্ছা
মোঃ শায়খুল ইসলাম তামিম
আমি হতে চাই এই বাংলার কবি,
আমি হতে চাই এই বাংলার দার্শনিক,
আমি হতে চাই এই বাংলার রাজনৈতিবিদ,
আমি হতে চাই এই বাংলার সত্যের প্রতিক।
এই বাংলারই ছিলেন গদ্যের জনক কবি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর,
কবি ছিলেন দুই ভাই চঠটোপাধায়,
সৃজনশীলতার প্রবর্তক কবি প্রমথ চৌধরী,
বাংলার সেই শেষ্ঠ কবি মাইকেল মধুসূদন দত্ত,
যার মেঘনাদবধ কাব্য বাংলার জন্য শেষ্ঠ ।
জীবনানন্দ দাশ, পল্লিকবি জসীমউদ্দীন তাদের অপূরণীয় লেখা।
ছিলেন আহসান হাবীব,সুফিয়া কামাল,
আর ফররুখ আহমেদ আধুনিকতার শেষ্ঠ কবি ।
পরিচয়ে খুঁজে পাই সৈয়দ শামসুল,শামসুর রহমান ।
আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার,
প্রতিবাদী, জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
সেই বাংলার বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
আমি হতে চাই এই বাংলার দার্শনিক।
হূমাউন আজাদ ছিলেন বাংলার এক কিংবদন্তি দার্শনিক।
ছিলেন বাংলার ভাষা বিজ্ঞানী ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ,
সুনিত চট্টোপাদধায়, রাজা রামমোহন রায়,শহীদুল্লাহ কাওছার।
বৈজ্ঞানিক কল্পকাহিনীর জনক ডঃ মুহাম্মদ জাফর ইকবাল।
থালেস ছিলেন গিরিক এর প্রথম দার্শনিক।
বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস,তাঁরই শিষ্য ছিলেন বিশ্ব সেরা প্লেটো।
যুক্তিবিদ্যার জনক, দার্শনিক তত্ত্বের প্রবক্তা,
জীববিজ্ঞান এর জনক মহাপন্ডিত এরিস্টটল।
আমি হতে চাই এই বাংলার রাজনৈতিবিদ।
যারা রাষ্ট্রভাষা বাংলা জন্য জীবন দিয়েছে।
যারা মুক্তিযুদ্ধের জন্য নিজের জীবন আত্মত্যাগ করেছে।
তাদের আত্মত্যাগ কখনও শোধ করা যাবে না।
বাংলা ভাষার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার,
শিশু আসাদ সহ যারা জীবন আত্মত্যাগ দিয়েছে তারাই বাংলার শ্রেষ্ঠ সন্তান।
বাংলাকে স্বাধীন করার জন্য যার অবদান অনস্বীকার্য,
তিনিই হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
যার ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়ে লক্ষ জনতা মুক্তিযুদ্ধে।
কর্নেল ওসমানী, জিয়াউর রহমান, তাজ উদ্দীন, নজরুল ইসলাম,
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তারাই বাংলার শ্রেষ্ঠ সন্তান।
শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বাংলার প্রানপুরূষ।
আমি হতে চাই এই বাংলার সত্যের প্রতিক।
তাই বাঙালির বীজ মন্ত্র তোমাদের পড়ে শোনাই,
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
কবি: মানবিক শাখা, শাহজালাল মহাবিদ্যালয়। গ্রাম বালিকান্দি, কলকলিয়া, জগন্নাথপুর। মোবা. 01775834212



















