আমাকে নির্বাচন থেকে সরানোর ষড়যন্ত্র চলছে- ইলিয়াসপত্নী লুনা
- Update Time : ০৬:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের ২০ দলীয় জোটের প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একাদশ সংসদ নির্বাচন থেকে আমাকে সরানোর জন্য একের পর এক ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্র করে আমাকে নির্বাচন থেকে সরানো যাবেনা। কারণ এ আসনের মানুষের ভালবাসা-দোয়া আমাদের পক্ষে রয়েছে।
তিনি বলেন, ইলিয়াস আলীকে ষড়যন্ত্রকারী পরিকল্পিতভাবে গুম করে করেছিল। ষড়যন্ত্রকারী এলাকাবাসীর মন থেকে ইলিয়াস আলীর নাম মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু এলাকাবাসী ইলিয়াস আলীর নাম কে তাদের হৃদয়ে স্থান করে রেখেছেন। গত ৫ জানুয়ারী নির্বাচনে এ আসনে বিনাভোটে এমপি নির্বাচিত হয়ে এহিয়া চৌধুরী আবারও বিনাভোটের এমপি হওয়ার স্বপ্ন দেখছে। তার সেই স্বপ্ন কখনও এলাকাবাসী পূরণ হতে দেবনা।
তিনি আজ বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের গোয়ালগাঁও, পশ্চিম শ্বাসরাম ও বাওয়ানপুর গ্রামে ধানের শীষের সর্মথনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম কছির, উপজেলা জামায়াতের আমীর আবদুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





























