আমরা নিজ উদ্যোগে নিজেরাই সচেতনতা অবলম্বন করতে হবে- মুহিবুর রহমান মানিক এমপি
- Update Time : ০৮:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন-অর-রশিদ, দোয়ারাবাজার থেকে :: আমরা নিজ উদ্যোগে নিজেরাই সচেতনাতা অবলম্বন করতে হবে। সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে,প্রত্যেক নাগরিককে সামাজিক দুরত¦ বজায় রাখতে হবে। পাশাপাশি প্রশাসনের নজরদারী বাড়াতে হবে। জনপ্রতিনিধিদেরকে দূর্যোগকালীন সময়ে জনগনের পাশে থাকতে হবে। সোমবার বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে এর হল রুমে উপজেলা স্বাস্থ্য কমিটির সভায় মুহিবুর রহমান মানিক এমপি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নিজস্ব তহবিল থেকে কমিনিটি ক্লিনিককের সিএইচসিপি স্বাস্থ্য সহকারী দের পিপিই, হেন্ড গ্লাভস, মাক্স, কেপ, সাবান, বালতি মগ, হ্যান্ড স্যানিডাইজেসন উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন এর কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহ বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আতিক হাসান চৌধুরী,ডা. নাহিয়ান ফারুক চৌধুরী, ডা. দেবাশীষ রায়, ডা. সাইফুল ইসলাম, ডা. লুৎফুন নাহার মৌসুমী, ডা. হাসান মাহমুদ, স্বাস্থ্য পরিদর্শক রেজাউল কবির, গনমাধ্যম কমী বজলুর রহমান, আশিক মিয়া, আলা উদ্দিন, হাবিবউল্লাহ হেলালী, এম,এ মোতালেব ভূইয়া, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম প্রমুখ।





























