০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘আন্তর্জাতিক সহযোগিতায় রোহিঙ্গা সমস্যার সমাধানে সক্ষম হবে’

  • Update Time : ০৮:১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তাঁর সরকার সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে সক্ষম হবে। সরকারি দলের সদস্য মো. আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে বলেন, এত বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী হঠাৎ করে চলে আসায় স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকার যে সমস্যা হয়েছে, সরকার তা নিরসন করে উখিয়া এবং টেকনাফ উপজেলার স্থানীয় জনগণকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করবে।
আগত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনে বাংলাদেশ সফলভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক দিক থেকে বিবেচনা করে এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সমগ্র বিশ্ববাসী বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আমি অন্তত এইটুকু দাবি করতে পারি বিশ্বের সকল দেশ বাংলাদেশকে প্রশংসা করছে এবং বাংলাদেশের এই পদক্ষেপকে সাগ্রহে সমর্থন জানিয়েছে।
তিনি বলেন, শুধু তাই নয়, মিয়ানমারের নাগরিকরা যেন তাদের স্বদেশ ভূমিতে ফিরে যেতে পারে তার জন্য সমগ্র বিশ্ববাসী আজকে তৎপর রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানও তৎপর রয়েছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

‘আন্তর্জাতিক সহযোগিতায় রোহিঙ্গা সমস্যার সমাধানে সক্ষম হবে’

Update Time : ০৮:১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭