আধুনিক বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান বিজ্ঞানের বিকল্প নাই- ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ
- Update Time : ০৭:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেছেন, পশ্চিমা বিশ্ব কুরআন গবেষণার মধ্য দিয়ে নতুন নতুন বৈজ্ঞানিক বিষয় আবিষ্কার করতেছে। অমুসলিমরা কুরআন গবেষণার মধ্য দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। কিন্তু সমাজ বিপ্লবের কর্মীরা কুরআন গবেষণায় পিছিয়ে রয়েছে। সমাজ বিপ্লবের জন্য বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় সমাজ বিপ্লবের কর্মীদের কুরআন নিয়ে বেশি বেশি গবেষণা করতে হবে। বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হতে হবে, জ্ঞান বিজ্ঞানের বিকল্প নাই। ২৯-৩০ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার সিলেট শহরস্থ মা’হাদুল কুরআনিল কারিম, সিলেট ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব ও পশ্চিম জেলা’র যৌথ উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী সহযোগী সদস্য কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ জারির হোসাইনের সভাপতিত্বে ও পশ্চিম জেলা সভাপতি জাকির হোসেন সাঈদের পরিচালনায় ২ দিন ব্যাপী কর্মশালার বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা খালেদ আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মনজুরে মাওলা, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য বিলাল আহমদ চৌধুরী, সিলেট মহানগর সভাপতি আফজাল হুসাইন কামিল, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা ইমদাদুল হক নোমানী, সাবেক সিলেট পশ্চিম জেলা সভাপতি হাফিজ আহমদ মাহফুজ আদনান, মাওলানা মুফতি আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সেক্রেটারি সাদিকুর রহমান, পশ্চিম জেলা সেক্রেটারি মুহাম্মদ শাহাবুদ্দীন, সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, নাঈম উদ্দিন তাপাদার, আনসার আহমদ, আসাদুর রহমান চৌধুরী, সৈয়দ সানাউল হক, এনামুল ইসলাম, আল আনহার হামীদ, মুজাম্মিল হক, রায়হান আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি



















