আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০, চেয়ারম্যানসহ আটক ৪
- Update Time : ০১:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পাবেল মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন। পুলিশ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। আটক করা হয়েছে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে। শনিবার ( ৩ ফেব্রুয়ারি) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পাবেল মিয়া ওই গ্রামের মাতবর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চেয়ারম্যান মাসুদ খাঁনের সাথে ইউপি সদস্য বেনু মিয়ার দীর্ঘদিন যাবত জমিজমাসহ গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে রয়েছে মামলা মোকদ্দমা চলছে। উল্লেখিত সময়ে দুই পক্ষের লোকজন বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে টেটাবিদ্ধ অবস্থায় পাবেলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মার যায়।
গুরুতর অবস্থায়, মুর্শেদ মিয়া (৪৫), সুমা আক্তার (২৪), আ: হামিদ (৩০), সফিক মিয়া (৪০), মারফতউল্লাহ (৩৫), আউস মিয়া (৪২), জসিম মিয়া (২৪), দুলাল মিয়া (২৫), শিমুল মিয়া (৩০), জাকারিয়া (২৩), শামীম মিয়া (২৭), তাহের মিয়া (৬৫), মাসুদ রানা (৪০), জালাল মিয়া (৩২), খোকন মিয়া (৪৭), আয়েদ আলী (২৬), আলমগীর (২৭), রফিক মিয়া (২৮), জসিম মিয়া (২৭), করিম মিয়া (৩০), শাহজাহান মিয়া (২৫), মিজান মিয়া (২৬), সাইফুল ইসলাম (২০), ইজাজুল (২৪), সফিক মিয়া (২৯), আশিক মিয়া (২৮), সামসুউদ্দিন (৩০) ও সাইফুল (২৯) কে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান চলমান রয়েছে।



















