আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ
- Update Time : ০৫:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝিনাইদহের ভুটিয়ারগাতী গ্রামে বিবাদপূর্ণ সম্পত্তিতে জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এদিকে, ভুক্তভোগী বাদী শহীদ মুক্তিযোদ্ধা আনছার উদ্দিনের ছেলে আব্দুল্লাহ বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষ ও আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আদালতের ১৪৪ ধারা জারি ও পৌরসভার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা আমলে না নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে শহরের পূর্ব খাজুরা গ্রামের ইছাহাক আলীর ছেলে রাশেদুজ্জামান গতকাল বৃহস্পতিবার ঘরের ছাদঢালাই কাজ সম্পন্ন করেছেন এবং আজ শুক্রবারও শ্রমিক লাগিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আদালতের আদেশক্রমে ওই জায়গায় ১৪৪ ধারা জারি করে আসা হয়েছে। যদি তারা কাজ করেই থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।





























