১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আদর্শ মানুষ গঠনে রাসূলুল্লাহ সাঃ এর আদর্শ অনুসরণ করতে হবে- ছাত্র মজলিস

  • Update Time : ০৬:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর সভাপতি লিটন আহমদ জুম্মান বলেছেন, মানুষের জীবনে উত্তম আদর্শ হচ্ছে রাসুল (সা.)-এর চরিত্র। সেই চরিত্র সম্পর্কে না জানা থাকলে ব্যক্তি জীবনে কিছুই বাস্তবায়ন সম্ভব নয়। ইহকাল সমৃদ্ধি এবং পরকালীন মুক্তির একমাত্র পথই হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের চরিত্র বাস্তবায়ন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় ছাত্র মজলিস সিলেট মহানগরীর শায়খুল হাদীস রহঃ জোন শাখা আয়োজিত মাহে রবিউল আউয়াল উপলক্ষে সীরাতপাঠ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি আব্দুর রাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুর রহমান ছাহীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শায়খুল হাদীস রহঃ জোন শাখার বায়তুলমাল সম্পাদক হুজায়ফা আহমদ ইমরান, প্রশিক্ষণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সালমান, আব্দুল ওয়াদুদ, রাকিব, হুসেন আলী প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আদর্শ মানুষ গঠনে রাসূলুল্লাহ সাঃ এর আদর্শ অনুসরণ করতে হবে- ছাত্র মজলিস

Update Time : ০৬:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২