০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আদর্শ নাগরিকরা দেশের সম্পদ : অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ

  • Update Time : ১১:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সাদিকুর রাহমান :: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেছেন- আদর্শ নাগরিকরা দেশের সম্পদ। যে দেশের নাগরিকরা আদর্শবান হয়, সে দেশ উন্নত ও নিরাপদ হয়। তাই তালামীযে ইসলামিয়া আদর্শ নাগরিক গঠনে কাজ করছে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার দাখিল/এস এস সি উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি যেমন পশ্চিমা শক্তির আগ্রাসনের শিকার, তেমনি ধর্মের নামে ইহুদী দালালরা আমাদের কোমলমতি ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করতে চাচ্ছে। তালামীযে ইসলামিয়ার কর্মীরা সেই ছাত্র সমাজকে আদর্শের পথে নিয়ে আসতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উপজেলা তালামীযের সভাপতি মোঃ শফিকুল ইসলাম রাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রমিজ উদ্দিনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মুহিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ সামছু মিয়া সুজল, সদস্য মাওলানা আবু নছর ইব্রাহীম, দক্ষিণসুনামগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা জয়নাল আবেদীন,জেলা তালামীযের সাবেক সভাপতি আজিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ সভাপতি ছালিক আহমদ সিরাজী, সহ সাধারণ সম্পাদক আব্দুল গনী সোহাগ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আল-আমীন। উপজেলা তালামীযের সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাফিজ আব্দুল্লাহ আল মামুনের কালামে পাকের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশন করেন প্রশিক্ষণ সম্পাদক মোঃ সোহানুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন অফিস সম্পাদক মোঃশামছুল আবেদীন মাছুম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ফখরুল ইসলাম, সহকারী মৌলভী মাওলানা রুহুল আমিন, মাওলানা আক্তার হুসেন, ইংরেজি প্রভাষক আজিজুল হক মন্ডল, সহকারী শিক্ষক মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আদর্শ নাগরিকরা দেশের সম্পদ : অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ

Update Time : ১১:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮