১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের জানাযা
- Update Time : ০৪:৪৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের জানাজা সময় নির্ধারণ করা হয়েছে। তাঁর প্রথম নামাজের জানাজা আজ শুক্রবার (৭ মে) বাদ জুম্মা হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত খেলার মাঠে।
তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর গোয়াইনঘাট উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে।
তৃতীয় নামাজের জানাজা শেষে গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।




























