আজ আনন্দ ঘরে ঘরে-নৌকা ফিরছে নৌকার ঘরে
- Update Time : ১২:৫৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মনজুর আজাদ পাভেল:
পূর্বপরিকল্পনা নেই। চকচকে টেবিল, সাজানো মিনারেল ওয়াটার, হাতল মোটা চেয়ার, বক্তব্য দেয়ার ডায়েস, ভালো ব্রান্ডের মাইক, শামিয়ানা টাঙ্গানো শীতল স্টেজ, বাতাস যন্ত্র ফ্যান, টিস্যুর বক্স, প্রশাসনের দামি গাড়ি এবং বহর, আর্থিক কোন আশ্বাস কিংবা বিনিময় চুক্তিও নেই। লোভনীয় প্রস্তাবে লোক দেখানোর আয়োজনও নেই তার পরেও মানুষ আসে দলে দলে, মিছিল করে। কিছু সময়ের ব্যবধানে জনস্রােতে পরিণত হয় প্রান্তর। “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” ধ্বনিতে প্রকম্পিত হয় জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের রাজনীতির উর্বর ভূমি। বুকে-পিঠে প্রিয় নাম “ডন ভাই”, স্বাধীনতার মার্কা “নৌকা” লিখে বঙ্গবন্ধুপ্রেমী, সামাদ আজাদের আদর্শিক মন্ত্র পাঠকারী, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ডেরা যখন রাজপথে নেমে আসে মিছিল করতে করতে তখন মনে হয় আওয়ামী রাজনীতিতে বসন্তের সু-বাতাস বইতে শুরু করেছে। রাজনীতির এক বিস্ময় য়াদুকরের ছোঁয়ার, তাঁর ভালোবাসায়। তিনি আজিজুস সামাদ আজাদ ডন।
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি। ’৫২ থেকে ’৭১ হয়ে যে রাজনীতি শোষণের বিরুদ্ধে কথা বলে, অত্যাচারীর পাশে দাঁড়ায়, ক্ষুধা-দারিদ্রমুক্ত সুখী দেশের স্বপ্ন দেখে, মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দিন রাত পরিশ্রম করে চলে সেই আওয়ামী লীগের ধারক জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত এক যোদ্ধা ডন সামাদ। জনগণের কথা বলতে যার কোন স্টেজ লাগেনা, শীতল পরশ লাগেনা, মিনারেল ওয়াটার আর উচ্চ আওয়াজের মাইকের প্রয়োজন হয়না। বজ্রকন্ঠ রাজপথে, মাঠে, ঘাঠে , প্রান্তরে অনবরত শুনিয়ে চলেন শান্তির বাণী, মুক্তিযুদ্ধের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, জয় বাংলার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রার ইতিহাস।
আদর্শ আর নেত্রীত্ব মানার এই সুনিপুন রাজনৈতীক শিল্পী দীর্ঘ ১৪ বছর যাবৎ ক্লান্তিহীনভাবে রাজনীতির মাঠে তার সুবাস ছড়িয়ে দিচ্ছেন, হয়েছেন আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক। তাইতো যে ছেলেটি আজও ভোটার হয়নি সে তার অবুঝ কন্ঠে আক্ষেপে বলে উঠে “ যদি আমি ভোটার হতাম-ডন ভাইকে ভোট দিতাম”। সদ্য কৈশোরে পা দেওয়া কিশোর, যুবক, তরুণ, বৃদ্ধ সবার কন্ঠে একই সুর, সবার ঘরে আজ একই আনন্দ “নৌকা ফিরছে নৌকার ঘরে”।
জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত এমপি, মন্ত্রী যখন প্রলোভন নিয়ে কিছু সংখ্যক সুবিধাবাদীর দলের সাথে কানামাছি খেলায় মত্ত ঠিক তখনই তপ্ত রোদে আজিজুস সামাদ ডন ভাইকে আমারা দেখি মিছিলে মিছিলে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের র্যালী করছেন, কেক কেটে আনন্দ করছেন আবার দোয়া মাহফিল করে জননেত্রীর নেক হায়াতের জন্য প্রার্থনা করছেন। পার্থক্যটা এখানেই। শুধু তিনি উপস্থিত হননি। উনার ছোট ভাই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, প্রয়াত আব্দুস সামাদ আজাদের রক্তের উত্তরাধিকার তৌফিক সামাদ আজাদও হাজির। যে উত্তরাধিকার তাঁরা বহন করে চলছেন সেই উত্তরাধিকার নৌকার কথা বলে, জাতির জনকের কথা বলে, জননেত্রী নীতি-আদর্শের কথা বলে, আব্দুস সামাদ আজাদের দেখানো পথে চলে।
তাই আজ বুকে নৌকা এঁকে রাজপথে নেমে আসে তরুণ, যুবক। নৌকা..নৌকা মিছিলে প্রকম্পিত হয় জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের প্রিয় প্রান্তর। প্রত্যেকটা আওয়ামী পরিবারে আজ আনন্দ। সবার মুখে একই সুর “নৌকা ফিরছে নৌকার ঘরে”।
প্রাণ ফিরে আসুক জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামী লীগে, ব্যর্থ প্রাণের আবর্জনা বিদায় হোক নতুন প্রাণের স্পন্দনে।
লেখক: মোবা: 01716099475



















