০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগের প্রেসক্রিপশনেই খালেদা জিয়ার চিকিৎসা শুরু

  • Update Time : ০৩:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে নি মেডিকেল টিম। আপাতত তার (খালেদা জিয়া) আগের প্রেসক্রিপশন দেখেই চিকিৎসা শুরু হয়েছে। অাজ রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুণ।

রোববার দুপুরে পূর্ব ঘোষিত এক সংবাদ সম্মেলনে হাসপাতাল পরিচালক জানান, খালেদা জিয়ার সাথে দেখা করে নি মেডিকেল টিম। তার আগের চিকিৎসা ব্যবস্থাপত্র দেখেছেন টিমের চিকিৎসকরা।

যদিও ৫ সদস্যের মেডিকেল টিম বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার কেবিনের সামনে যান। তবে তার (খালেদা জিয়া) সাথে দেখা না করে আগের ব্যবস্থাপত্র দেখেই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

হাসপাতাল পরিচালক জানান, পূর্বের মেডিকেল টিমের চিকিৎসাপত্রেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে । পরবর্তীতে আবার নতুন মেডিকেল টিম বৈঠক করে তার চিকিৎসায় পরিবর্তন আসবে কিনা সিদ্ধান্ত নিবেন।

খালেদা জিয়ার সাথে দেখা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, আমরা দেখা করি নাই। তার ব্যবস্থাপত্র নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে খালেদা জিয়া যদি পছন্দের চিকিৎসকের জন্য আবেদন করেন তাহলে মেডিকেল বোর্ড আবার পরিবর্তন করা হবে।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন ডা. মো. নজরুল করিম ও ডা. মো. খোরশেদ আলম ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।

উল্লেখ্য, নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে শনিবার বেলা ৩টা ৪১ মিনিটে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৭১৬০ নম্বর গাড়িতে করে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আগের প্রেসক্রিপশনেই খালেদা জিয়ার চিকিৎসা শুরু

Update Time : ০৩:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮