আগাম বন্যার শঙ্কা : ৭৫ ভাগ পাকলেই ধান কাটার পরামর্শ
- Update Time : ০৩:৪১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: দেশে এবারও বর্ষার আগেই আগাম বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এপ্রিলের শেষ দিকে বন্যার শঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা। এরই মধ্যে বিষয়টি সম্পর্কে সতর্ক করে কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ভিত্তিতে কৃষি মন্ত্রণালয় ৭৫ ভাগ ধান পাকলেই কেটে ফেলতে বলছে। সহসাই এ নির্দেশনা কৃষি মন্ত্রণালয় মাঠ পর্যায়ের কৃষকদের কাছে পাঠাতে যাচ্ছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, বর্ষার আগেই তুমুল বর্ষণের কারণে বন্যা হতে পারে। এ মাসের
শেষ দিকে উজানের ঢল এবং বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান প্রধান নদীর পানি বেড়ে যেতে পারে। এর মধ্যে সিলেটের সুরমা, কুশিয়ারা, শেওলা, মনু, খোয়াই, সুতাং, কংস, কালনী ও বাউলাই নদীর পানি সবচেয়ে বেশি বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, চলতি মাসের শেষের দিকে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুত্র: মানবজমিন





























