আগামী নির্বাচনে ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে- ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ
- Update Time : ০৫:৪৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও দেশের মানুষ আজও পর্যন্ত প্রকৃত স্বাধীনতা পায়নি। আজও মানুষ যত্র-তত্র না খেয়ে মারা যাচ্ছে। দেশের অর্থনীতিকে কুক্ষিগত করে এক শ্রেণীর মানুষ সম্পদের পাহাড় গড়েছে। দেশের মানুষের বাক-স্বাধীনতাকে হরণ করে সরকার একচেটিয়াভাবে ক্ষমতা দখল করে আছে। আজ নির্বাচনের নামে তামাশার নাটক সাজিয়ে সরকার জনগনকে ধোঁকা দিচ্ছে। জেল- জুলুম, নির্যাতন নীপিড়ণের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে হয়রানী করছে। বিরোধী দলের নেতা-কর্মীদের যেখানেই পাচ্ছে সেখান থেকেই গনহারে গ্রেফতার করছে।
তিনি আরো বলেন, আজ ছাত্র সমাজের অনেকেই মাদক নেশায় আক্রান্ত হয়ে সমাজে অশান্তি সৃষ্টি করছে। সরকার দলীয় ক্যাডার বাহিনী সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। ক্যাম্পাসগুলোতে চলছে সরকার দলীয় ছাত্র সংগঠনের একচ্ছত্র আধিপত্য। এসব থেকে উত্তরণ এবং মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ইসলাম বিরোধী বাতিল শক্তিকে প্রতিহত করতে ছাত্র মজলিসের কর্মীদের সাধারণ ছাত্র সমাজকে সাথে নিয়ে একটি সফল বিপ্লবের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের আওতাধীন আ.খ.ম হায়দার আলী ও কবি ফররুখ জোনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি কে এম ইমরান হুসাইনের সভাপতিত্বে এবং কবি ফররুখ জোনের জোনাল তত্বাবধায়ক নূরে আলম সিদ্দিকীর পরিচামলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা শফিক উদ্দীন, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এ্যাডঃ শায়খুল ইসলাম, সাংগঠনের সাবেক প্রশিক্ষণ ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক প্রভাষক মুহাম্মদ মাসুদ হোসাইন, সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মুহাম্মদ তাইফুর রহমান, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর ওলামা বিষয়ক সম্পাদক মুফতী ওযায়ের আমীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এনায়েত রাব্বি একরাম, জাতীয় সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, শ্যামপুর থানা সভাপতি মুহাম্মদ নফর শেখ, গেন্ডারিয়া থানা সভাপতি আহসান আহমদ খান প্রমুখ, রমনা থানা সভাপতি আব্দুল মতিন প্রমুখ। বিজ্ঞপ্তি





























