ছাত্র মজলিস সিলেট মহানগর ক্যাম্পাস বিভাগ আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা সম্পন্ন
- Update Time : ০৯:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ক্যাম্পাস বিভাগের উদ্যােগে ২৩মে সিলেট নগরীর ডব্লিও টাওয়ারের অভিজাত হোটেলে আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল। সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারী আফজাল হোসাইন কামিলের সভাপতিত্বে ও অফিস ও প্রচার সম্পাদক মাহবুব আবেদীন মোহন এবং এমসি কলেজ সভাপতি লিটন আহমদ জুম্মানের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর
সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. আবু হাসিন, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ
বাংলাদেশ এর প্রিন্সিপাল মুহাম্মদ মুহিউদ্দিন,
সিলেট পূর্ব জেলা সভাপতি বিলাল আহমদ
চৌধুরী, শাবিপ্রবি সভাপতি খসরুল আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর
প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ ফখরুল
ইসলাম, আব্দুর রব, কয়ছর আহমদ কাওছার, সাইফুল ইসলাম জলিল, মুহাম্মদ এহসান, জাকারিয়া হোসেন জাকির, যাকারিয়া হোসেন চৌধুরী, আব্দুল আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
























