০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা আ ন ম শফিক আর নেই

  • Update Time : ০৫:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ আগস্ট ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক আর নেই। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নগরীর সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

আ ন ম শফিক দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে ভূগছিলেন। এর আগে তিনি ভারতে গিয়ে লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে এসেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্বীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

জগলু চৌধুরী জানান, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আ ন ম শফিকুল হকের মরদেহ নেয়া হবে। সেখানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধানিবেদনের জন্য প্রায় এক ঘন্টা রাখা হবে।

শিক্ষকতা দিয়ে পেশা জীবন শুরু করেছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁওর আ ন ম শফিকুল হক। ছাত্রলীগ দিয়েই তার শুরু হয়েছিল রাজনীতিরপাঠ। তাই বেশিদিন আর শিক্ষকতা করা হয়নি। রাজনীতিতেই পুরোটা সঁপে দেন নিজেকে।

সিলেট জেলা আওয়ামী লীগের বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করা ছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ও দুইবারের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন দু:সময়ে সিলেটে তিনি ছিলেন দু:সাহসী কান্ডারী।

সর্বশেষ তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্যও তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আওয়ামী লীগ নেতা আ ন ম শফিক আর নেই

Update Time : ০৫:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ আগস্ট ২০১৯