১০:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী
- Update Time : ০৫:২৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেন।
আসন্ন নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক আমলা ইনাম। প্রাথমিক মনোনয়নের তালিকায় তিনি থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি।



















