০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ আহত ১০

  • Update Time : ০২:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে লক্ষ্মীপুরে। সোমবার সকাল ১১টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রিংকু, তাজু ভূঁইয়া, রোমেল, সৌরভ, পারভেজ, ছাত্রলীগ নেতা কাজী বাবলু, মামুন, শাহাদাত, ফিরোজ ও পুলিশের এসআই সোহেল মিয়াসহ ১০জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভা চলছিল। এসময় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী বাবলু সমর্থিত গ্রুপের সঙ্গে ইউনিয়ন যুবলীগের কর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ চেয়ার ছোড়াছুড়ি, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও  সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

এ ব্যাপরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ আহত ১০

Update Time : ০২:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯