০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
- Update Time : ০৯:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। দলের সভাপতি শেখ হাসিনাকে চেয়ারম্যান এবং উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমামকে কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। দলের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। সোমবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



















