আওয়ামীলীগ সরকার গরিব দুখী মেহনতি মানুষের কল্যাণে নিয়োজিত- প্রতিমন্ত্রী এম এ মান্নান
- Update Time : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এন.এ নাহিদ :: বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান (এমপি)বলেছেন- বর্তমান সরকারের উন্নয়নে ভাসছে দেশ। এই সরকার স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসা, মসজিদ মন্দিরের অভূতপূর্ব উন্নয়ন করছে। সরকার গরীব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছে।সরকার স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও গ্রহনযোগ্যতা দিয়েছে। হাওরাঞ্চলের প্রতি এই সরকার খুবই আন্তরিক। এই সরকার উন্নয়নের সরকার উল্লেখ করে তিনি বলেন- বিগত কয়েক বছরেও যে উন্নয়ন সাধিত হয়নি। আওয়ামীলীগ সারকারের সাথে থাকুন। ২৩ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপি ও মাহমুদপুর দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম.এ মান্নান উপরোক্ত কথাগুলো বলেন।
প্রবীন আওয়ামীলীগ নেতা সমুজ আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা রাজন হোসেন লিমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পূর্ব পাগলা ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর,আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন,সহ সভাপতি জুবেল মিয়া, মাদ্রাসা সুপার শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা.জি.এম সাজ্জাদুর রহমান, ভআসাদুর রহমান আসাদ, মাদ্রাসার সভাপতি নুর উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক বেগ, রফিক খান, দামোধরতপি মসজিদের মুতাওয়াল্লি আরজক আলী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিদুর রহমান মধু,বমেম্বার জগদীস দে, প্রবীন আওয়ামীলীগ নেয়া মাস্টার চমক আলী।
এসময় উপস্থিত ছিলেন, এম.এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলান মইনুল, উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক নুর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার ও পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান সহপ্রমুখ।
উল্লেখ্য যে- দামোধরতপি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের জন্য আরও ৩ কোটি টাকা অনুমোদন হয়েছে।



















