১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামীলীগ নেতার শয্যাপাশে বিএনপি নেতা মেয়র আরিফ

  • Update Time : ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেট মহানগর বিএনপ ‘র সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন রানাকে দেখতে তার বাসায় ছুটে গিয়েছেন।

এসময় সিলেটের অতীত রাজনৈতিক সম্প্রীতির উদাহরণ টেনে মেয়র বলেন, দিনে দিনে সিলেটের রাজনৈতিক সম্প্রীতি হারিয়ে যাচ্ছে। এই সম্প্রীতি ধরে রাখতে সকল রাজনীতিককে আরোও উদার হতে হবে। শনিবার তাঁর নয়াসড়কস্থ বাসভবনে যান মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি আওয়ামী লীগের অসুস্থ এই নেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর আশু রোগমুক্তি কামনা করেন। আনোয়ার হোসেন রানা দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন।

ইতোপূর্বে তিনি সিলেট, ঢাকা এবং ভারতে চিকিৎসা গ্রহণ করে বর্তমানে নিজ বাসায় চিবিৎসাধীন অবস্থায় শয্যাশায়ী রয়েছেন। অসুস্থ এই নেতাকে দেখতে গিয়ে দীর্ঘ সময় তাঁর পাশে অবস্থান করে শারিরীক অবস্থা সম্পর্কে অবহিত হন। শিগগিরই যেন তিনি সুস্থ হয়ে আবার রাজনীতির মাঠে সক্রিয় হতে পারেন এই প্রত্যাশা করেন মেয়র।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আওয়ামীলীগ নেতার শয্যাপাশে বিএনপি নেতা মেয়র আরিফ

Update Time : ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭