আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে হবে-প্রতিমন্ত্রী এম এ মান্নান
- Update Time : ১২:২৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এন.এ নাহিদ, দক্ষিণ সুনামগঞ্জ :: বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন- আওয়ামী লীগ সরকার জনগনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামের মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে আমরাও সেই কাজ গুলো করছি। তিনি আরও বলেন- আমরা শতভাগ বিদ্যুতায়িত করার জন্য কাজ করে যাচ্ছি। আজ থেকে ১৫-২০ বছর পূর্বে গ্রামাঞ্চলে বিদ্যুৎ কল্পনাও করা যেত না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই অকল্পনীয় কাজকে বাস্তবায়ন করছে। এখন শিক্ষার হারও বেড়েছে, ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে গ্রামে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ-মাদ্রাসা স্থাপন করেছে। এমন কোন গ্রাম
থাকবে না যে গ্রামে রাস্তা নাই, বিদ্যুৎ নাই, স্কুল নাই, শুধু মাত্র আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। শুক্রবার বিকাল ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ইউনিয়নের মুরাদপুর, লালুখালী, থলেরবন্দ, আক্তাপাড়া গ্রামের পলী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। সভায় শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতুর সভাপতিত্বে ও শিমুলবাক ইউনিয়ন যুবলীগের আহবায়ক গোলাম নুরের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক অখিল কুমার স্বাহা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মোছা. ফারহানা ইয়াসমিন সীমা। এসময় আরও বক্তব্য রাখেন- জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া,উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম,দক্ষিণ সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের এরিয়া পরিচালক মো. ফরিদুর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অালহাজ্ব এম
এ মান্নানের ছেলে সাহাদাত মান্নান অভি, দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামী যুবলীগ সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক মো. ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন,ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহমদুল হাছান,আওয়ামী লীগ নেতা উসমান গণি, আপ্তা মিয়া, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মো.আক্তার হোসেস,
পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশিদ, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি
হাজী তহুর আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ, জিএম সাজ্জাদুর রহমান, তেরাব আলী, উপজেলা যুবলীগ সহ সভাপতি জুবেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সফিকুল ইসলাম প্রমুখ।



















