১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নতুন কমিটি হবে নবীন-প্রবীণের সমন্বয়ে : কাদের
- Update Time : ০৪:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হবে। নতুন কমিটিতে একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কেউই অনিবার্য নয়। শেখ হাসিনাই একমাত্র ব্যাক্তি যাকে সভাপতির পদে থাকতে হবে।
আজ বৃহস্পতিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন স্থল পরিদর্শন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, আওয়ামী লীগের সংগঠন পরিচালনাকালে সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতাও আছে নেতাকর্মীদের। তবে ভুল-ত্রুটি যাই হোক সেগুলো শুধরে আগামীতে একটি শক্তিশালী দল হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, দল শক্তিশালী না হলে সরকার কখনোই শক্তিশালী হবে না। আমরা আওয়ামী লীগকে আরও যুগোপযোগী এবং আধুনিক করে গড়ে তুলতে চাই।



















