অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর উদ্যোগে চন্ডিপুলে ইফতার সামগ্রী বিতরণ
- Update Time : ১২:২৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-৩ দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, নৌকা মার্কা প্রত্যাশী, সাবেক ছাত্রলীগনেতা সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর বলেছেন,
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিববর্ষে গড়বো দেশ’। কোভিড-১৯ সংক্রমণ জনিত মহামারিতে বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ভয়াল থাবা আঘাত হেনেছে। ফলে গভীর সংকটে পড়েছে শিল্প-প্রতিষ্ঠানসহ দেশের শ্রমজীবী মেহনতি মানুষ। এ পরিস্থিতিতে সরকার জনগণের পাশে থেকে ত্রাণ পরিচালনাসহ সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করেছে। অর্থনীতির চাকাকে সচল রাখতে সরকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তাই কোভিড-১৯ প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। এটি শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় এক অনন্য মাইলফলক। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে শ্রমজীবী মানুষের কল্যাণে সকলকে দলমত নির্বিশেষে একাত্ম হতে হবে। এই অভীষ্ট লক্ষ্য অর্জনে শ্রমিক-মালিক সম্প্রীতি দেশের উন্নয়নের পথকে তরান্বিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শনিবার ১লা মে মহান দিবস উপলক্ষে বিকেলে দক্ষিণ সুরমার (আব্দুস সামাদ আজাদ চত্বর) চণ্ডীপুলে গরীব দুস্থ মানুষের মধ্যে উদ্যোগে ইফতার সামগ্রী, মাক্স বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যবে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদা নাজিম রুবি, দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম বলেন, সিলেট ৩ আসন প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী অসমাপ্ত উন্নয়ন কাজ করতে হলে এই আসনে ত্যাগ নেতা বদরুল ইসলাম জাহাঈীর এর বিকল্প নেই। আরে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জান্নাতুন নাসরিন উর্মি, তেতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ হুরুজ্জামান, মোল্লারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মারুফুল ইসলাম সাথী, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী রিয়া প্রমুখ।




























