অাগামীকাল রোববার দেশে অাসছেন সুনামগঞ্জ- ৫ অাসনে জাপার মনোনয়ন প্রত্যাশি রুহুল আমিন
- Update Time : ০৭:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
হাসান আহমত, ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা’র দলীয় মনোনয়ন প্রত্যাশি রুহুল অামীন। তিনি ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের যুক্তরাজ্যে প্রবাসী, লন্ডন টাওয়ার হেমল্টসের কাউন্সিলার, লন্ডন মহানগর জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, লন্ডনস্থ সুনামগঞ্জ এসোসিয়েশন, লন্ডনস্থ ছাতক সমিতির ভাইস প্রেসিডেন্ট ও রুহুল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে অাসছেন।
৭ই অক্টোবর রোববার যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ১০ টায় ঢাকা হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
দীর্ঘ দিন ধরে তার আর্থিক সহযোগিতায়
প্রতিষ্টিত রুহুল আমিন ফাউন্ডেশনের
মাধ্যমে ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরিব দুঃখি ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অাগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সভা-সমাবেশ, মতবিনিময়, উঠান বৈঠক, বিভিন্ন সামজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের মধ্যে তার প্রার্থিতার কথা জানান দিয়ে অাসছেন। সমর্থকরা তাঁর ছবি সম্বলিত নানা রঙের ব্যানার-ফেস্টুন সাঁটিয়েছেন দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও হাটবাজারে।
এ অাসনে তৃণমূল পর্যায়ে তিনি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে রুহুল আমিন ফাউন্ডেশনের
মাধ্যমে অংশগ্রহণ ও মানবসেবা অব্যাহত
রেখেছেন সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল অামীন। তৃণমূল পর্যায়ে গণসংযোগ, প্রচার-প্রচারণা জোরদারের মাধ্যমে অাসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয় লাভ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তাঁর এ সফরের উদ্দেশ্য।






















