অস্তিত্বের জানান দিতে নৌকা নিয়ে নির্বাচন করবো- ডন
- Update Time : ০৮:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রশিদ আহমদ :: স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী অাব্দুস সামাদ অাজাদের উত্তরসুরী অাজিজুস সামাদ অাজাদ ডন বলেছেন, চৌদ্দবছর ধরে মাঠে অাছি, মানুষের সাথে অাছি। রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্টা না করা পর্যন্ত ঘরে ফিরবনা। অস্তিত্বের জন্য এবার নৌকা নিয়ে নির্বাচন করবো। দেশের প্রয়োজনে জননেত্রী শেখ হাসিনাকে অাবার ক্ষমতায় অানতে হবে। মানুষকে বুঝাতে হবে উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নাই। তিনি শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কর্মীসভা এ কথা বলেন। জগন্নাথপুর অাওয়ামী লীগের সহ সভাপতি অাব্দুল মনাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন অাবদুস সামাদ অাজাদের কনিষ্ট পুত্র তৌফিক সামাদ অাজাদ, অাওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ সাবির মিয়া, অাওয়ামী লীগ নেতা অাবদুল হাসিম, অাংগুর মিয়া, নুরুল ইসলাম, তাজ উদ্দিন, শহীদুল ইসলাম বকুল, শাহিন তালুকদার, যুবলীগ নেতা অানহার মিয়া, ছাদিকুর রহমান ছাদ, অানোয়ার কোরেশী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবীবুর রহমান হাবীব, সাধারণ সম্পাদক মোতাহির অালী, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক অাহমদ, সম্পাদক কবির অাহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা অামিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সীতু, সৈয়দ তামিম, রায়হান তালুকদার,শাহীন মিয়া সুমন, মিটন দেব, তালহা, তায়েফ, নাদিমশাহ প্রমুখ।






















