অর্থ আত্মসাৎ এর দায়ে ইউপি চেয়ারম্যান মামুন বরখাস্ত
- Update Time : ০২:৫৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানাযায় গত ৩১শে মার্চ স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে অর্থ আত্মসাৎ এবং দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার দায়ে ৬ নং সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিলেট জেলার কানাইঘাট উপজেলার ০৬নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুন রশিদ এর বিরুদ্ধে এলজিএসপি-৩ প্রকল্প হতে ২০১৬-২০১৭ অর্থবছরে ১৭,০৭৪১৫/= টাকা বরাদ্ধকৃত অর্থের মধ্যে ৪,৩২,৪১৫ টাকা অব্যয়িত ২০১৭-২০১৮ অর্থ বছরে বরাদ্ধকৃত ২১,২৫.৯৭৩/- এবং ২০১৮-২০১৯ অর্থবছরে বরাদ্ধকৃত ১৮,৫৫,৪১৫/- টাকাসহ মোট ৪৪,১৪,৩৫৩ টাকা অব্যয়িত ২০১৬-২০১৭ অর্থবছরে ১৬টি, ২০১৭-২০১৮ অর্থবছরে ১৫টি এবং ২০১৮-২০১৯ অর্থবছরে ০৯টি সহ মোট ৪০টি স্কিম এর মধ্যে ২০১৬-২০১৭ অর্থবছরে ০৬টি স্কীম বাস্তবায়ন অবশিষ্ট ৩৪টি স্কীম বাস্তবায়ন না করা, শর্ত অনুযায়ী স্কীমের তথ্য সংবলিত সাইনবোর্ড থাকার কথা থাকলে ও সাইনবোর্ড স্থাপন ১১টি স্কীমের ৪টি স্কীমের পরিমাপে দাপ্তরিক প্রাক্কলনের চেয়ে বাস্তব কাজ কম করে সরকারি অর্থ আত্মসাৎ এবং দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় সিলেটের জেলা প্রশাসকের বর্নিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের আইন ২০১৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
এ বিষয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির কাছে জানতে চাইলে তিনি বলেন সদর ইউপির চেয়ারম্যান মামুন রশীদ প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে মামুন রশিদকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং তার স্বীয় পদ থেকে স্থায়ীভাবে কেন বহিস্কার করা হবেনা এই মর্মে কারণ দর্শানোর নোটিশ ইতিমধ্যে চেয়ারম্যান মামুনের কাছে সংশ্লিষ্ট দপ্তর পাঠিয়েছে বলে তিনি জানান।




























