জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়নে আগামীতে সবাইকে পাশে চান- এমপি প্রার্থী সৈয়দ তালহা আলম
- Update Time : ০৪:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":71350,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":3}
ইয়াকুব মিয়া :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক, সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম বলেছেন, আমাদের জনগণের পালস বুঝে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে আমাদের প্রত্যেকটি সেন্টারে ভোট পাহারা দিতে হবে। তিনি আরো বলেন আমরা আগামীতে জনগণের ম্যান্ডেট পেলে জগন্নাথপুরে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করবো এবং অবহেলিত জগন্নাথপুরের রাস্তা সংস্কার ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন করবো। শুক্রবার (২৩ মে) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জমিয়তের আহবায়ক কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আহবায়ক হাফিজ সৈয়দ ওয়ায়রুল হক মমনুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা এরশাদ খান আল হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপজেলা জমিয়তের যুগ্ম সদস্য সচিব এম শাহীনুর রহমান শাহীন, উপজেলার আশারকান্দি ইউনিয়ন জমিয়তের সভাপতি আরব আলী, চিলাউরা হলদিপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি হাজ্বী আনোয়ার মিয়া, মিরপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, পাইলগাও ইউনিয়ন জমিয়তের আহ্বায়ক মাওলানা আলী নূর, পৌর জমিয়তের সদস্য সচিব লিটন মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মিরপুর ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শুকুর মিয়া, আশারকান্দি ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম খান, উপজেলা যুব জমিয়তের আহ্বায়ক আবু আসাদ চৌধুরী, সদস্য সচিব আক্তার হোসেন, পৌর যুব জমিয়তের আহবায়ক জাহেদ আহমেদ, উপজেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক মাওলানা একরামুল ইসলাম প্রমূখ। বৈঠতে সর্বসম্মতিক্রমে আগামী ১২ জুন বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা জমিয়ত, পৌর জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হবে।



























