অপূর্ব সুনামগঞ্জ : ইমামুল ইসলাম রানা
- Update Time : ০২:৩৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ঝিগলী গ্রামে বাড়ি আমার
সুনামগঞ্জ জেলা,
হাওর বিলে আছে দ্যাখ
পাখপাখালীর মেলা।
ঝিলের জলে সাঁতার কাটে
পানকৌড়ি আর হাঁস,
ডাহুক ডাকে পুকুর পাড়ে
দেখবে বার মাস।
বিলে উপর চিলের খেলা
দেখবে যদি আয়,
নদীর জলে ঘুরবো দুজন
ছোট্ট ডিঙ্গি নায়।
কাব্য লিখ পরাণ বন্ধু
সুরমা নদীর তীরে,
করিম- হাসন- রাধারমন
সুরের গাঁথা নীড়ে।
যে নদীতে নাও দৌড়াতো
সৈয়দ শানূর শাহ,
ভাটিবাংলার রুপে মাখা
আমার শ্যালম গাঁ।
সুনামগঞ্জে সুনাম মাখা
নীল সুরমার জল,
হাওর বীলে মাছে মাছে
করছে কোলাহল।
রউয়া বীলের কলমীলতা,
শাপলা ফুলের হাসি,
মনমাতানো পদ্মফুলে
রাখবে ভালবাসি।
বিলে ঝিলে কলমী লতা
হিজল তমাল বন,
মৌরী ফুলের গন্ধে নাচে
প্রজাপতির মন।
ভরদুপুরে রত্নার জলে
করতে দেব নাওয়া,
ছোট্ট মাছের ঝুলের সাথে
মিহির চালের খাওয়া।
কালো গাভীর দুধ দিব
বিন্নি ধানের খই,
সানকি ভরা গরম ভাতে
খাঁটি দুধের দই।
একটু দুরে তাহিরপুরে
শিমুল বাগান আছে,
টাঙ্গুয়ার হাওর বিশ্ব খ্যাত
ফুল পাখি আর মাছে।
কাঁদা পথে হাঁটবো দুজন
মন যত দুর যায়,
মাটি মায়া মাখিয়ে দিবে
নগ্ন দুটি পায়।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।



















