অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
- Update Time : ০৯:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত নারীর নাম খাদিজা আক্তার (২৪)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের শামিম আহমেদর স্ত্রী এবং পাশ্ববর্তী বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের আব্দুর রহমানের মেয়ে। রবিবার (২৮ আগস্ট) সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে বসত ঘরের শয়নকক্ষে আড়ার মধ্যে ওড়না পেছানো অবস্থায় পরিবারের লোকজন তাকে দেখতে পায়। নিহত খাদিজা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্মামী শামিম আহমেদের সঙ্গে মনোমালিন্যর জের ধরে পরিবারের সবার অজান্তে খাদিজা নিজ বসত ঘরের শয়ন কক্ষের আড়ার মধ্যে ওড়না পিছিয়ে আত্মহত্যা করেন তিনি। একপর্যায়ে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় বিষয়টি জানায়। পরে পুলিশ বিকালে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করে। নিহত খাদিজার প্রায় আড়াই বছর আগে শামিম আহমেদর সঙ্গে বিয়ে হয়েছিল। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে মনোমালিন্যর জের ধরে তিনি আত্মাহত্যা করেছেন।



























