সিলেটে থেকে বিশেষ প্রতিনিধি :: সিলেট দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’র চারতলা থেকে এখন পর্যন্ত ২০ বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৭ জন নারী।
শনিবার (২৫ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে তাদের উদ্ধার করে আনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা।
এর আগে পৌনে ৯টায় অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শুরুতেই আতিয়া মহলে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দীর এ ব্যাপারে জানান, ‘এই মুহূর্তে আতিয়া মহল সেনা কমান্ডোদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা অভিযান শুরু করেছেন।’
গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আতিয়া মহল নামক ভবনটি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী।
০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে চলছে অপারেশন টুয়ালাইট : আতিয়া মহল থেকে ২০ বাসিন্দা উদ্ধার
- Update Time : ১১:১৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে





























