সিলেটে অর্থমন্ত্রী বলেন বিএনপি একটি আনরিয়েলিস্টিক দল
- Update Time : ০৯:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
- / ১৫ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশে সবসময় বন্যা হয়, হ্যা! আমাদের যে জীনধারা, আমরা যেসব উন্নয়ন কার্যক্রম করি, সেখানে ধরেই নেয়া হয় যে এদেশে বন্যা হবে। প্রবলেম হয় বন্যার লেবেলটা যখন নরমালের চেয়ে একটু বাড়ে! গত নয় বছরের মধ্যে এবারেই প্রথম বন্যা হয়েছে। সরকারের হাতে খাদ্য-অর্থ যথেষ্ট পরিমাণে রয়েছে, এটা সাময়িক সমস্যা। তাই সাময়িকভাবেই তা মোকাবেলা করা হবে। তিনি শুক্রবার বিকাল ৪টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরো বলেন, বিএনপি’র কোনো মন্তব্যের উপর আমি কোনো মন্তব্য করতে চাই না। বিএনপি একটি আনরিয়েলিস্টিক দল, সো আই ডোন্ট কেয়ার!ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সেখানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার।ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুরে জান্নাতের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধূরী ও জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধূরী এমপি বলেন, কুশিয়ারা নদী বরাট হয়ে আছে ফলে অকাল বন্যা দেখা দেয়। তাই জরুরি ভিত্তিতে কুশিয়ারা নদী ও পাশাপাশি হাকালুকি হাওর খনন করার দাবি জানান তিনি।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ও হবিগঞ্জ সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধূরী, সাবেক রাষ্ট্রদূত ডক্টর আব্দুল মোমেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান, সিলেট মহানগর
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন প্রমূখ।
ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের তালিকা অনুযায়ী দু’শ জন বন্যার্তদের মাঝে চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।





























