০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশের উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে

  • Update Time : ০৩:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সারাদেশে নির্মিত হতে যাচ্ছে ৫৬০টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। কারিগরি শিক্ষা প্রসারে দেশের সব জেলা, সিটি কর্পোরেশন, উপকূলীয় এলাকা ও উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষা প্রসারে সরকার দেশের প্রতি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে আধুনিক ও দক্ষ মানবনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সরকার সে বিবেচনায় কারিগরি শিক্ষা প্রসারে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে ইতোমধ্যে ১শ’টি একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ৪২টির নির্মাণ কাজ শুরুর জন্য দরপত্র আহবান করা হয়েছে এবং ৪টির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে কারিগরি শিক্ষার ক্ষেত্রে ছাত্রী এনরোলমেন্টের হার ১০ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট বা সমমানের প্রতিষ্ঠানে এবং টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে ভর্তিকৃত ছাত্রীর সংখ্যা ২০১৫-১৬ শিক্ষাবর্ষের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সারাদেশের উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে

Update Time : ০৩:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭