সমাজে শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই- ছাত্র মজলিসের কেন্দ্রিয় সভাপতি
- Update Time : ০৯:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা এদেশের প্রতিটি মানুষের প্রত্যাশিত সপ্ন হলেও তা দিন দিন দূরহ হয়ে পড়ছে। এর মূল কারণ হল আমাদের মাঝে বিরাজমান অনৈক্য। সুতরাং ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়।
তিনি ৭ জুলাই শুকবার ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মুহাম্মদ মনির হুসাইন এর সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি মুহাম্মদ আবদুল গাফফার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সাধারন সম্পাদক আবুল হোসাইন, শ্রমিক মজলিসের সেক্রেটারি জেনারেল আবুল কালাম, খেলাফত মজলিস পল্লবী থানার সাংগঠনিক সম্পাদক জনাব আরিফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র মজলিসের কেন্দ্রিয় সভাপতি অাজিজুল হক অারো বলেন, অনৈক্য ও বিভক্ত জাতির জন্য অভিশাপ। যা আমাদের বার বার পিছিয়ে দিচ্ছে। বিভেদের রাজনীতি জাতির এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। বিভেদের রাজনীতি এক দিকে যেমন দেশকে পিছিয়ে দিচ্ছে তেমনি হাজারো সম্ভাবনাকে ধ্বংস করছে। ছাত্র মজলিস তার প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় ঐক্য, গণতন্ত্র, সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সুতরাং সমাজে শান্তি প্রতিষ্ঠাপনের প্রধান সম্পদ হবে জাতীয় ঐক্যের শক্তি। প্রেস বিজ্ঞপ্তি





























