০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ফোন কেড়ে নেওয়ায়’ আত্মহত্যা কিশোরীর

  • Update Time : ০৩:২২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুযোগ পেলেই স্মার্টফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ত মিনা (১৫)। পরিবারের সদস্যরা জানান, টিকটক ভিডিও করা ও দেখা ছিল তার পছন্দ। এ ছাড়া ফেসবুক ও ইউটিউবেও লম্বা সময় কাটাত সে। মুঠোফোন আসক্তির কারণে মিনা পড়াশোনায় ও ঘরের কাজে মনোযোগ হারায়। এ কারণে মাসখানেক আগে একবার তার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এরপর আত্মহত্যার চেষ্টা চালায় মিনা। সে যাত্রায় বেঁচে গেলেও এবার আর প্রাণ রক্ষা হয়নি। শনিবার মুঠোফোন কেড়ে নেওয়ার এক ঘণ্টা পর নিজ ঘরের বৈদ্যুতিক পাখায় মিনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মিনা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মিরাজ মিয়ার মেয়ে। চার বোনের মধ্যে মিনা তৃতীয়। পরিবারের সদস্যদের ধারণা, মুঠোফোন কেড়ে নেওয়ায় মিনা আত্মহত্যা করেছে। শনিবার রাত ১১টায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশটি পাঠানো হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

‘ফোন কেড়ে নেওয়ায়’ আত্মহত্যা কিশোরীর

Update Time : ০৩:২২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫