নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ভিন্নরুচির বহিঃপ্রকাশ
- Update Time : ০৯:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইকবাল হাসান জাহিদ
আগামি নির্বাচনে জাতীয়পার্টি ক্ষমতায় আসবে– এরশাদ। বিএনপি ছাড়া দেশ অচল- খালেদা জিয়া। মদিনা সনদে দেশ চলছে- আওয়ামীলীগ। আহমদ শফি আওয়ামীলীগের দালাল- জামায়াত। ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র ইসলামী সংগঠন, নারী নেতৃত্ব ছাড়াই আমরা দেশ গঠন করব- চরমোনাই আন্দোলন। নির্বাচন হলে আমাদেরকে ৫০ টা আসন দিতে হবে-জমিয়ত। মনমতো সিট না পেলে জোটে থাকার নিশ্চয়তা নেই- খেলাফত মজলিশ। শুধু সিলেট জেলায়ই আমাদের ৬ জন প্রার্থী প্রস্তুত- বাংলাদেশ খেলাফত মজলিস।
রাজনীতিতে সবাই নিজেদের হাতে সাড়ে চার হাত। সকলেই স্বয়ংসম্পূর্ণ হয়ে আরো বরং দেশজাতির কর্ণদার। কিন্তু দেশ ক্রমশ যাচ্ছে রসাতলে।
-কেউ গৃহপালিত বিরোধী দল
-কেউ নাস্তিকদের পোষণ করেও মদীনা সনদের দাবীদার।
-কেউ মা-পুতে ঝগড়া করেও দেশের অভিভাবক।
-কেউ হেফাজতের তলে এসে গা বাঁচিয়েও হেফাজতে অনাস্তা। -কেউ রাজনীতির মৌলিক জ্ঞান না রাখলেও দেশ গঠনের স্বপ্নে বিভোর।
-কেউ দল গোছানোর যোগ্যতা নেই, সংসদে ৫০ সিটের দাবী। -কেউ দলে দুই শতাংশ উন্নতি হলে বিশ শতাংশ অবনতি নিয়ে দেশ গঠনের স্বপ্ন।
-কেউ এক জেলাতেই গোটা দেশের শাসনীয় বিলাস।
এই আমাদের মাথাপিছু রাজনীতির বৈচিত্র্যময় হিশাব। নীরব দুর্ভিক্ষপীড়িত এই দেশের মানুষ জীবনসংগ্রামে পরাজিত হয়ে যখন সুইসাইড করতে শুরু করেছে তখন আমাদের রাজনৈতিক তেলেসমাতি শুরু হয়েছে লাগামহীনভাবে। কবে মুক্তি পাবে এই সমাজ এই জাতি শুধুমাত্র এটাই দেখার অপেক্ষায়।





























