০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে কমদামি বিড়ি-সিগারেট থাকবে না: অর্থমন্ত্রী

  • Update Time : ০৯:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের তামাক বাজারের ৮০ শতাংশ বিড়ি ও কমদামি সিগারেটের দখলে। ভবিষ্যতে দেশে আর কমদামি বিড়ি-সিগারেট থাকবে না। দামে কম এসব তামাক পণ্য স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকারক।

এসব কমদামি বিড়ি-সিগারেট কীভাব নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে সরকার ডেফিনেটলি পলিসি গ্রহণ করবে বলেও জানান তিনি।

রবিবার (৩০ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে তামাক ও তামাকজাত পণ্যের কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুহিত।

অর্থমন্ত্রী বলেন, তামাক কোম্পানিগুলো তাদের সব ধরনের চাহিদার কথা জানিয়েছে। দুপক্ষ থেকেই আলোচনা হয়েছে। এখন আমরা নিজেরা বসে সিদ্ধান্ত চূড়ান্ত করবো।

কমদামি বিড়ি-সিগারেট বন্ধ হয়ে গেলে দেশের রাজস্ব আয়ে কোনও প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আয়ে তেমন কোনও প্রভাব পড়বে না। তবে চাহিদা কমলে রাজস্ব আয় একটু কমতে পারে।

প্রসঙ্গত, তামাকবিরোধী সংগঠনগুলোর বলছে- বাংলাদেশে ১৫ থেকে ৪৫ বছর বয়সীদের ৪৫ শতাংশই কোনো না কোনোভাবে তামাক সেবন করে। তামাকজনিত স্বাস্থ্য জটিলতায় বাংলাদেশে প্রতিবছর ৫৭ হাজার মানুষের মৃত্যু হয়। আরও প্রায় তিন লাখ মানুষকে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগতে হয়। কিন্তু তারপরও তামাক চাষ প্রতিবছরই বাড়ছে। ২০০৭-০৮ অর্থবছরে যেখানে দেশে ২৯ হাজার ২৭৬ হেক্টর জমিতে তামাকের চাষ হত, ২০১৩-১৪ অর্থবছরে তা বেড়েছে হয়েছে ৭৮ হাজার ৭২৪ হেক্টর জমিতে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দেশে কমদামি বিড়ি-সিগারেট থাকবে না: অর্থমন্ত্রী

Update Time : ০৯:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭