জগন্নাথপুর পত্রিকা :: জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরে মড়ক শুরু হওয়ার পর উপজেলার বাজারগুলোতে মাছ বিক্রি কমে গেছে। কমেছে সরবরাহও। বিশেষ করে স্থানীয় প্রজাতির মাছের সংকট তীব্র হয়ে উঠেছে। ক্রেতারাও মাছ কিনতে খুব একটা ভরসা পাচ্ছেন না। হাওরে ধান পচে তৈরি হওয়া অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে মৃত মাছ খাওয়ার আগ্রহও কমেছে। আড়তদার ও বিক্রেতারা জানান, গ্রীষ্মের শুরুতে এমনিতেই মাছের সরবরাহ থাকে কম। এর মধ্যে মড়ক শুরু হওয়ায় বাজারে সংকট দেখা দিয়েছে। ক্রেতারাও মাছ কেনার প্রতি খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না।
০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :





























