স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক নব বধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের আবদুর রকিব’র স্ত্রী ডলি বেগম (১৯) সোমবার বিকেলে পরিবারের লোকজনের অগোচরে বসত ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নববধুর লাশ উদ্ধার
- Update Time : ০৮:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
প্রায় ১৪ মাস আগে জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের আবদুর রকিবের সঙ্গে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলামআলীপুর সুনু মিয়ার মেয়ে ডলি বেগমের বিয়ে হয়। ডলি বেগম কি কারনে আত্মহত্যা করেছে তার কারন জানা যায়নি।





























